1 Answers
সূর্যসেনের বিপ্লবী বাহিনীতে নারী যোদ্ধাও ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার।
অসম্ভব সাহসী নারী প্রীতিলতাকে তার যোগ্যতার জন্য চট্টগ্রাম 'পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব' আক্রমণের নেতৃত্ব দেওয়া হয়। সফল অভিযান শেষে তিনি তার সঙ্গীদের নিরাপদ স্থানে সরে যেতে সহায়তা করেন। কিন্তু ধরা পড়ার আগে প্রীতিলতা বিষপানে আত্মহত্যা করেন।
4 views
Answered