1 Answers

প্রীতিলতা ওয়াদ্দেদার তার কর্মের মধ্য দিয়ে সমস্ত বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এক কিংবদন্তি হয়ে আছেন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার এক উল্লেখযোগ্য নারী চরিত্র। বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পর তার যোগ্যতার জন্য তাকে চট্টগ্রামের 'পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব' আক্রমণের দায়িত্ব দেওয়া হয়। তিনি কৃতিত্বের সাথে সে অভিযান সফল করেন এবং অভিযান শেষে তিনি তার সঙ্গী বিপ্লবীদের নিরাপদে স্থান ত্যাগ করতে সহায়তা করেন।

5 views

Related Questions