1 Answers
'ঢাকা বিভাজন' বঙ্গভঙ্গের প্রশাসনিক ও আর্থ-সামাজিক কারণকে সমর্থন করে।
লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার। উপমহাদেশের এক-তৃতীয়াংশ লোকের বসবাস ছিল বাংলা প্রেসিডেন্সিতে। কোলকাতা থেকে পূর্বাঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা, শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল কঠিন কাজ। যে কারণে লর্ড কার্জন এত বড় অঞ্চলকে একটি প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসংগত মনে করেননি। বাংলা ভাগের পেছনে আরো কারণ ছিল; যার একটি অর্থনৈতিক, অপরটি সামাজিক। তখন কোলকাতা হয়ে উঠেছিল আর্থ-সামাজিক কর্মকান্ডের প্রাণকেন্দ্র। শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কোলকাতাকে ঘিরে। ফলে, পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হচ্ছিল। এ সব অবস্থা বিবেচনা করে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়। উদ্দীপকের বর্ণনায় লক্ষণীয়, ঢাকা ১.৫০ কোটি জনসংখ্যার একটি বিশাল শহর। একমাত্র মেয়রের পক্ষে শাসনকাজ ও উন্নয়নকাজ পরিচালনা করা সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষ ঢাকাকে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেন বঙ্গভঙ্গের প্রশাসনিক ও আর্থ-সামাজিক কারণকে নির্দেশ করে। তাই বলা যায়, ঢাকা বিভাজন বঙ্গভঙ্গের প্রশাসনিক ও আর্থ-সামাজিক কারণ দুটিকে সমর্থন করে।