1 Answers

"ব্রিটিশ ভারতে এ ধরনের পণ্য বর্জন ও শিক্ষা বর্জনের ফলাফল ছিল সুদূরপ্রসারী"- উক্তিটির সাথে আমি একমত।
স্বদেশী আন্দোলন ছিল মূলত বিলেতি পণ্য ও শিক্ষা বর্জনের আন্দোলন। কিন্তু মুসলমান সমাজ দূরে থাকায় এ আন্দোলন জাতীয় রূপ লাভে ব্যর্থ হয়। স্বদেশী আন্দোলনে তাৎক্ষণিক সফলতা না আসলেও এর ফলাফল ছিল সুদূরপ্রসারী। এই আন্দোলনের মধ্য দিয়ে গণসচেতনতার জন্ম হয়। এ আন্দোলনই পরবর্তী সময়ে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সূচনা করে।
স্বদেশী আন্দোলনের ফলে দেশীয় পণ্য উৎপাদনের জন্য বিভিন্ন কল- কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এ আন্দোলনের সাথে ছাত্রসমাজ যুক্ত হওয়ার কারণে গুরুত্ব যেমন বৃদ্ধি পায়, তেমন জনগণ রাজনীতি সচেতন হয়ে ওঠে। ভারতের পরবর্তী আন্দোলনগুলোতে তাদের উপস্থিতির শুরু এখান থেকেই। এমনকি বাংলার নারী সমাজ এ আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে প্রত্যক্ষ অংশ নিতে শুরু করে। রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, মুকুন্দ দাস কর্তৃক বাঙালি জাতির চেতনা সমৃদ্ধ এবং দেশাত্মবোধক গানগুলো এ সময় রচিত হয়। এছাড়া এ আন্দোলনের ফলে বিজ্ঞান শিক্ষা, ভাষা-সাহিত্য সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি পায়।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, স্বদেশী আন্দোলন যে গণসচেতনতা তৈরি করেছিল, তাই পরবর্তী সময়ে স্বাধীনতা অর্জনে জনগণকে উজ্জীবিত করে।

5 views

Related Questions