1 Answers
ইংরেজরা এদেশে এসেছিল ব্যবসা-বাণিজ্য করতে আর সে সময়ে নীল ব্যবসা ছিল খুবই লাভজনক। বস্তুত শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে কাপড় রং করার জন্য ব্রিটেনে নীলের চাহিদা বেড়ে যায়। তাছাড়া আমেরিকার ব্রিটিশ উপনিবেশগুলো স্বাধীন হয়ে যাওয়ার কারণে ইংরেজ বণিকদের সেখানকার নীল চাষ বন্ধ হয়ে যায়। ফলে বাংলা হয়ে ওঠে নীল সরবরাহের প্রধান কেন্দ্র। এ কারণে ইংরেজরা এদেশের কৃষকদের নীল চাষ করতে বাধ্য করে।
6 views
Answered