1 Answers
ইংরেজ শাসনামলে বাংলার কৃষকরা ইংরেজদের অত্যাচারে নীল চাষে বাধ্য হয়।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ইউরোপে নীল ব্যবসা ছিল খুবই লাভজনক। বস্ত্রশিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে কাপড় রং করার জন্য ব্রিটেনে নীলের চাহিদা খুব বেড়ে যায়। তাছাড়া আমেরিকার ব্রিটিশ উপনিবেশগুলো স্বাধীন হয়ে যাওয়ায় সেখানে ইংরেজদের নীল চাষ করা বন্ধ হয়ে যায়। ফলে ইংরেজরা বাংলাকে নীল চাষের কেন্দ্র হিসেবে বেছে নিয়ে কৃষকদের নীল চাষে বাধ্য করে।
4 views
Answered