1 Answers
মিশরীয় সভ্যতা গড়ে ওঠার পেছনে নীল নদের গুরুত্বপূর্ণ অবদান থাকায় মিশরকে 'নীল নদের দান' বলা হয়।
নীল নদ না থাকলে গোটা মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতিবছর নীল নদে বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে এর দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হয়ে উঠতো। পলিসমৃদ্ধ মাটিতে জন্মাতো নানা ধরনের ফসল। প্রাচীনকালে নীল নদের দু'পাশে বসবাসকারী মিশরীয়দের জীবিকার জন্য নীল নদই ছিল একমাত্র ভরসা। এজন্য মিশরকে 'নীল নদের দান' বলা হয়।
6 views
Answered