1 Answers

কৃষকরা খাদ্যশস্যের পরিবর্তে নীল চাষে রাজি না হলে ব্রিটিশরা তাদের ওপর নির্যাতন করত।
কাপড় রাঙানোর নীলের ব্যবসা খুব লাভজনক ছিল বলে অনেক ব্রিটিশ বণিকরা নীল উৎপাদনে আগ্রহী হয়ে ওঠে। নীল চাষের জন্য ইউরোপীয় নীলকররা কৃষকদের সবচেয়ে ভালো জমিটি নিত। চাষিরা একবার নীল চাষের জন্য দাদন নিলে তাদের কৌশলে বংশপরম্পরায় ঋণের ফাঁদে আটকে রাখা হতো। তাই অনেক কৃষকই ধান, পাট ও অন্যান্য ফসল বাদ দিয়ে নীল চাষ করতে চাইতো না। এ কারণেই প্রভাবশালী নীলকররা তাদের নির্যাতন করত।

4 views

Related Questions