1 Answers

ইউরোপে নীলের ব্যাপক চাহিদা ও আমেরিকায় নীলের চাষ বন্ধ হওয়ায় ইংরেজ বণিকরা বাংলায় নীলের চাষ শুরু করে। এতে কৃষককে নীলচাষের জন্য দাদন নিতে বাধ্য করা হতো। নীলচাষের খরচ বৃদ্ধি পেলেও তারা বিষয়টি বিবেচনায় রাখত না। নীলের ব্যবসাও ছিল একচেটিয়া ইংরেজ বণিকদের হাতে। তাছাড়া নীলকর সাহেবরাও গ্রামাঞ্চলের নীলচাষীদের ওপর এতটাই নিষ্ঠুর হয়ে উঠেছিল যে অবাধ্য নীলচাষীকে হত্যা করতেও দ্বিধা করত না। এ অবস্থার প্রেক্ষিতে ১৮৫৯ সালে প্রচণ্ড বিদ্রোহ শুরু হয়।

5 views

Related Questions