1 Answers
দ্বিতীয় মহীপালের রাজত্বকালে উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের সামন্তবর্গ দিব্য বা দিব্য-এর নেতৃত্বে পাল সাম্রাজ্যের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল ইতিহাসে তাই কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। প্রথম মহীপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্যের অভ্যন্তরীণ গোলযোগ ও বিদেশি আক্রমণের ফলে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার সুযোগ নিয়ে কৈবর্তরা এ বিদ্রোহ করেছিল।
4 views
Answered