1 Answers

হাবসি শাসন মাত্র ছয় বছর স্থায়ী হয়েছিল কারণ এ সময় এদেশের ইতিহাস ছিল অন্যায়, অবিচার, বিদ্রোহ, ষড়যন্ত্র আর হতাশায় পরিপূর্ণ। হাবসি শাসকদের মধ্যে সাইফুদ্দিন ফিরুজ শাহের ৩ বছর রাজত্বকালের ইতিহাস কিছুটা গৌরবময় ছিল। এরপর তার ছেলে ক্ষমতায় বসে এক হাবসি সর্দার এর হাতে নিহত হন। এই সর্দার 'শামসুদ্দিন মুজাফফর শাহ' নাম নিয়ে ক্ষমতায় বসেন। অত্যাচারী ও হত্যাকারী হিসেবে তার কুখ্যাতি ছিল। ফলে গৌড়ের সম্ভ্রান্ত লোকেরা তার বিরুদ্ধে বিদ্রোহ করেন এর ফলে মুজাফফর শাহ নিহত হন এবং তার মৃত্যুর সাথেই হাবসি শাসনের অবসান ঘটে।

15 views

Related Questions