1 Answers
নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায় নিশ্চিতকরণ এবং ভূমির স্থায়ী উন্নয়নের লক্ষ্যে স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয়।
১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য পাঁচসালা বন্দোবস্ত চালু করলে জমিদাররা প্রয়োজনে নির্যাতন করে কৃষকদের কাছ থেকে অর্থ আদায় করত। অথচ কৃষকদের উন্নয়ন বা জমির উন্নয়নের প্রতি তাদের কোনো লক্ষ ছিল না। ফলে নির্যাতনের ভয়ে কৃষকরা জমি ছেড়ে পালিয়ে যেত। এতে বছরের পর বছর জমি অনাবাদি থাকায় জমির দাম কমে যেত। রাজস্ব আদায়ে কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা ছিল না। এ অবস্থার নিরসনে ও দীর্ঘমেয়াদি রাজস্ব ব্যবস্থা চালুর জন্য লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন।
6 views
Answered