1 Answers

উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো পাকস্থলি। পাকস্থলিতে বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে, যা খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে উক্ত এনজাইমের ক্রিয়া ব্যাখ্যা করা হলো-

খাদ্য গ্রহণের পর মুখগহ্বর থেকে খাদ্যদ্রব্য পাকস্থলিতে প্রবেশ করে। পাকস্থলিতে খাদ্য আসার পর এর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়। গ্যাস্ট্রিক রসে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন নামক এনজাইম থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের অনিষ্টকারী জীবাণুকে মেরে ফেলে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। পেপসিন আমিষ পরিপাকে সাহায্য করে। এ এনজাইম আমিষকে ভেঙ্গে পেপটাইডে পরিণত করে। এছাড়া পাকস্থলিতে উপস্থিত রেনিন নামক এনজাইম দুধের ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করে।

4 views

Related Questions