1 Answers

ভুটানের শিক্ষার্থী দল কর্তৃক পরিদর্শনকৃত পুণ্ড ও সমতট জনপদ বাংলার অতীত সভ্যতা সম্পর্কে তাদের জ্ঞানকে প্রসারিত করে।

প্রাচীন বাংলার জনপদগুলো থেকে তখনকার বাংলার ভৌগোলিক অবয়ব, সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য, সামাজিক অবস্থা ও সমৃদ্ধি প্রভৃতি বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করা যায়। যার ফলে তখনকার বাংলার বিভিন্ন অঞ্চলের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত হওয়া যায়। প্রাচীন যুগে বাংলা বর্তমান বাংলাদেশের মতো একক ও অখণ্ড ছিল না। সাম্রাজ্যভিত্তিক বা কেন্দ্রীয় শাসন শুরু হওয়ার আগে বাংলা ছোট ছোট অনেকগুলো অঞ্চলে বিভক্ত ছিল এবং স্থানীয়ভাবে শাসিত হতো। প্রাচীনকালে প্রাপ্ত বিভিন্ন ঐতিহাসিক উপাদান হতে বিভিন্ন জনপদ যেমন- বঙ্গ, গৌড়, পুণ্ড, হরিকেল, সমতট এগুলোর নাগরিকদের জীবনযাত্রা, অবস্থান, বিস্তৃতি, সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা থেকে বিভিন্ন সময়ে বাংলার বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থানের পরিবর্তন সম্পর্কে আংশিক ধারণা পাওয়া যায়। উপরের আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের শিক্ষার্থীদের পরিদর্শনকৃত জনপদগুলো থেকে প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা যায়।

4 views

Related Questions

যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে আজ সারা বিশ্বে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। বাস্তুচ্যুত মানুষের এ সংখ্যাা বাংলাদেশের জনসংখ্যা র প্রায় অর্ধেক । সারা বিশ্বের বাস্তুচ্যুতির প্রধান পাঁচটি উৎসদেশের একটি হচে।ছ মায়নমার। সেখান থেকে ২০১৭ সালে প্রায় ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় দেয়। এই শরণার্থীরা তাদের নিজ দেশে ফিরে যেতে চায়: কিনুত তাদের নিরাপত্তা, মর্যাদা এবং মায়ানমারের নাগরিক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা – এসব কিছুই সম্ভব নয় আন্তর্জাতিক মহলের একট সার্বিক উদ্যোগ ছাড়া। তার পূর্ব পর্যন্ত বাংলাদেশ তাদের সুরক্সা, সহায়তা ও নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে নোয়াখালীর ভাসানচরে তাদের জন্য আধুনিক সুযোগ সুবিধা একটি স্বতন্ত্র আবাসস্থল নির্মাণ করা হয়েছে। সম্প্রতি রোহিঙ্গাদের একটি অংশ সেখানে স্থানান্তর করা হয়েছে। প্রত্যেক শরণার্থীর রয়েছে ব্যক্তিগত দুঃখ –কষ্ট , বঞ্চনা ও যন্ত্রণার ইতিহাস। বাংলাদেশে আশ্রিত এসব রোহিঙ্গা নিয়মিত সংগ্রাম করে যাচ্ছে মর্যাদা নিয়ে বেঁচে থাকতে। তারা আশাবাদী, একদিন তারা নিজ দেশ মায়ানমারে ফিরে যেতে পারবে। (Translate to English)
1 Answers 8 Views