1 Answers

ঊর্মির দেহাকৃতির সাথে তার নির্বাচিত পোশাক মানানসই হয়নি। 

ব্যক্তিত্বের বিকাশের জন্য প্রত্যেকের উচিত রুচিসম্মত পোশাক নির্বাচন করা। সঠিক পোশাক ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ায়। 

ঊর্মি মোটা ও খাটো দেহাকৃতির এবং তার গায়ের রং শ্যামলা। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে সে বড় ছাপার গাঢ় লাল রঙের পোশাক পরে। ফলে তাকে আরও মোটা ও খাটো দেখায়। বয়স, ব্যক্তিত্ব, উপলক্ষ্য ইত্যাদি অনুসারে উপযুক্ত রঙের পোশাক ব্যক্তির আত্মবিশ্বাস ও সৌন্দর্য বাড়িয়ে তোলে। অন্যদিকে ত্রুটিপূর্ণ রং নির্বাচন ব্যক্তির ব্যক্তিত্বকে ম্লান করে দেয়। যাদের গায়ের রং শ্যামলা তাদের গাঢ় রঙের পরিবর্তে হালকা রঙের পোশাক নির্বাচন করতে হয়। এতে গায়ের রং উজ্জ্বল দেখায়। এছাড়া মোটা মেয়েদের গাঢ় রঙের পোশাক পরলে আরও মোটা দেখায়। তাই হালকা রঙের পোশাক তাদের জন্য উপযুক্ত। খাটো ও মোটা মেয়েরা যদি বড় ছাপার পোশাক পরে তাহলে তাদের উচ্চতা আরও কম মনে হয় এবং আরও মোটা লাগে। তাই এরকম দেহাকৃতির মেয়েদের জন্য ছোট ছোট ছাপার পোশাক উপযোগী। সুতরাং, উর্মি যে পোশাকটি পরেছে সেটি তার জন্য মানানসই নয়। হালকা রঙের ছোট ছাপার পোশাক তার জন্য মানানসই।

4 views

Related Questions

চলতি বছরের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ৪১৬ কোটি ৮০ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এটি গত বছরের একই সময়ে রপ্তানি হওয়া ৩৯০ কোটি ৮১ লাখ ডলারের চেয়ে ৫ দশমিক ৮৪ শতাংশ বেশি। শুধু প্রবৃদ্ধি নয়, যুক্তরাষ্ট্রে বাজার হিসাবেও এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে বাণিজ্যযুদ্ধ। বাণিজ্যযুদ্ধের কারণে চীনে পোশাক উৎপাদনের খরচ বাড়তে পারে এবং মার্কিন ক্রেতাপ্রতিষ্ঠানের অনেক ক্রয়াদেশ বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বেডিয়া ও ভারতে যাবে। ইতিমধ্যে নতুন নতুন ক্রেতারা আমাদের উদ্যোক্তাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেছেন। পুরোনো ক্রেতারা ক্রয়াদেশ বাড়চ্ছেন। ভিয়েতনামের চেয়ে রপ্তানিতে বেশ পিছিয়ে থাকলেও প্রবৃদ্ধিতে অনেকটা কাছাকাছি চলে এসেছে তৃতীয় শীর্ষ রপ্তানিকারকে দেশ বাংলাদেশ। সামনের মাসগুলোতে রপ্তানি পরিমাণে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশাও করছেন তৈরি পোশাকশিল্প মালিকেরা। (Translate into English)
1 Answers 5 Views