1 Answers
অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণই হলো ইতিহাস।
ইতিহাস শব্দের অর্থ হলো 'ঐতিহ্য'। গ্রিক শব্দ 'Historia' থেকে ইংরেজি 'History' শব্দটির উৎপত্তি। যার অর্থ হলো 'সত্যানুসন্ধান' বা 'গবেষণা'। বস্তুত ইতিহাস হচ্ছে মানব কর্মকাণ্ড, সমাজ ও পারিপার্শ্বিকতা সম্পৃক্ত সত্যানুসন্ধান। জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন্ র্যাংকে মনে করেন, প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণই ইতিহাস। অর্থাৎ মানবসভ্যতার ক্রমবিবর্তনের সাথে সম্পর্কিত কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ বিবরণই হচ্ছে ইতিহাস।
5 views
Answered