1 Answers
'নরম গন্ধের ঢেউ' বলতে বাতাসে প্রবাহিত চিরকালীন সুগন্ধকে বোঝানো হচ্ছে।
'সেইদিন এই মাঠ' কবিতায় একদিকে প্রকৃতির মাহাত্ম্য, অন্যদিকে ক্ষয়িষ্ণু সভ্যতার বিনির্মাণ তুলে ধরা হয়েছে। মানুষ এবং মানুষের সভ্যতা নশ্বর হলেও প্রকৃতি অবিনশ্বর। প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য দিয়ে মানুষের স্বপ্ন ও কল্পনার পথ তৈরি করে। সুগন্ধময় সেই পথে মানুষ আজীবন চলতে চায়। কিন্তু প্রকৃতির আনন্দ বিস্তারের অবশেষ না থাকলেও মানুষের চলার অবশেষ আছে। নরম গন্ধের ঢেউয়ে প্রকৃতি প্রবাহিত হলেও স্বল্পায়ু মানুষ তা পারে না।
5 views
Answered