1 Answers
উদ্দীপকে সামাজিক পরিবর্তনে যে উপাদানের ইঙ্গিত রয়েছে তা হলো শিল্পায়ন ও নগরায়ণের।
শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনীতি এবং সমাজব্যবস্থা শিল্পভিত্তিক এবং উৎপাদনভিত্তিক অর্থনীতি ও সমাজে রূপান্তরিত হয়। উদ্দীপকে উল্লিখিত বড়াল নদীতে সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে। এ কারণে শিল্প উদ্যোক্তাতারা নদী তীরবর্তী অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে। আর এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয় বিশ হাজার নারীর। ফলে পাবনা জেলার বড়াল নদী তীরবর্তী আঞ্চলে এক আমূল পরিবর্তন পরিলক্ষিত হয়। যা সম্ভব হয়েছে শিল্পায়নের ফলে। শিল্পায়নের ফলে নগরায়ণ ঘটে। বাংলাদেশে স্বাধীনতা উত্তরকাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন শিল্পের প্রসার ঘটেছে। শিল্প প্রসারের ফলে বেকারত্ব ঘোচাতে গ্রামের অনেক দক্ষ-অদক্ষ শ্রমিক নগরমুখী হচ্ছে এবং নগরজীবন গ্রহণ করছে। আর এভাবেই সামাজিক পরিবর্তন সাধিত হচ্ছে।
অতএব বলা যায়, উদ্দীপকের সামাজিক পরিবর্তনে শিল্পায়ন ও নগরায়ণ উপাদানটিই ক্রিয়াশীল ছিল।