1 Answers

বাংলাদেশে শিশুশ্রমের প্রধান কারণ হলো, দারিদ্র্য। দরিদ্র মা- বাবা প্রয়োজনীয় সম্পদের অভাবে শিশুদেরকে ভরণপোষণ দিতে পারেন না এবং সন্তানের লেখাপড়ার খরচ জোগাড় করতে পারেন না। ফলে সন্তান স্কুলে না যাওয়ায় তারা মনে করেন কোনো পেশা বা কাজের মাধ্যমে এসব শিশু অর্থ উপার্জন করুক। শিশুদেরকে অল্প পারিশ্রমিকে কাজে লাগানো যায় বলে মালিক পক্ষও এদের নিতে উৎসাহী থাকে। এটাই বাংলাদেশে শিশু শ্রমের প্রধান কারণ।

4 views

Related Questions