1 Answers
বাংলাদেশে শিশুশ্রমের প্রথম এবং প্রধান কারণ হলো অর্থনৈতিক দুরাবস্থা। দরিদ্র পরিবারের পক্ষে ভরণপোষণ মিটিয়ে সন্তানের লেখাপড়ার খরচ যোগানো বাবা-মায়ের পক্ষে সম্ভব হয় না। ফলে তাদের স্কুলে পাঠাতে অভিভাবকরা উৎসাহ হারিয়ে ফেলেন। তারা মনে করেন সন্তান কোনো পেশায় নিয়োজিত থেকে আয়-রোজগার করলে পরিবারের উপকার হয়। আবার অল্প পারিশ্রমিকে দীর্ঘক্ষণ কাজ করানো যায় বলে নিয়োগকর্তারাও শিশুদের কাজে নিতে আগ্রহী। আর্থিক দুরবস্থা এভাবেই শিশুশ্রম বাড়িয়ে তুলছে।
7 views
Answered