1 Answers

জানাফিজ রাতকানা রোগে এবং তার মা অস্টিওম্যালেসিয়া রোগে আক্রান্ত। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এই রোগ হলে রাতের বেলায় অল্প আলোতে বা অন্ধকারে দেখার অসুবিধা ঘটে। আর ভিটামিন ডি এর অভাবে বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। এই রোগ হলে হাড় হতে ক্যালসিয়াম ও ফসফরাস ক্ষয় হয়ে যায়। ফলে ক্রমশ হাড় নরম ও দুর্বল হয়ে পড়ে। এই রোগে ক্রমশ পা দুর্বল হয়ে পড়ে ও হাতের উপর ভর দিয়ে চলতে হয়। শেষ অবস্থায় পায়ের হাড় ও মেরুদণ্ড বেঁকে যেতে পারে। এছাড়া ভিটামিন ডি এর অভাবে কোমরে ও পায়ে ব্যথা হতে পারে।

নাফিজ কদিন ধরেই রাতের বেলা পড়তে বসতে অনীহা প্রকাশ করে। কারণ সে বইয়ের অক্ষর ঠিকমতো দেখতে পায় না। রাতকানা রোগে আক্রান্ত হওয়ার কারণে তার এরূপ হয়েছে। নাফিজের মা রাহেলা আজকাল হাঁটুতে ব্যথা অনুভব করেন। ডাক্তার তাকে দুধ ও দুধ জাতীয় খাবার খাওয়ার পরমার্শ দেন। এ থেকে বোঝা যায়, তিনি অস্টিওম্যালেসিয়া রোগে আক্রান্ত হয়েছেন।

5 views

Related Questions