1 Answers

হিন্দুধর্মে অনেকগুলো শ্রেণিবিভাগ আছে। তার মধ্যে অন্যতম একটি হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ হিন্দুধর্মের অন্যান্য শ্রেণি থেকে উঁচু স্তরের। ব্রাহ্মণ সমাজের অন্যান্য মানুষের চেয়ে নিজেদের আলাদা করে চিহ্নিত করার জন্য পৈতা ব‍্যবহার করত। অর্থাৎ পৈতা ব্যবহার করা হয় জাতিভেদের চিহ্ন হিসেবে। সব ব্রাহ্মণকে বাধ্যতামূলকভাবে এটি ব্যবহার করতে হয়। শ্রীবিজয়কৃষ্ণ গোস্বামী মেডিকেল কলেজে অধ্যয়নের সময় হিতসঞ্চারিণী সভা স্থাপন করেন। এ সভায় তিনি ঘোষণা করেন, “পৈতা জাতিভেদের চিহ্ন এটা আমাদের ত্যাগ করা উচিত।" তাঁর একথা শুনে অনেক ব্রাহ্মণ পৈতা ফেলে দেন। সেই সময়ে ব্রাহ্মণ হয়ে পৈতা ফেলে দেওয়া ছিল এক দুঃসাহসিক কাজ।

5 views

Related Questions