1 Answers
উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি, যিনি নিজস্ব চিন্তা-ভাবনা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু করার উদ্যোগ নেন।
একজন মানুষ জন্মগ্রহণ করার পর ধীরে ধীরে বেড়ে ওঠে। বেড়ে ওঠার সময় থেকেই তার আত্মবিশ্বাস, উদ্যম, সৃজনশীলতা প্রকাশ পেতে থাকে। তেমনি ভবিষ্যৎ উদ্যোক্তার মাঝেও উদ্যোক্তা হওয়ার কিছু গুণাবলি জন্মসূত্রেই থাকে। এগুলো তিনি পরবর্তীতে কাজে লাগিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে ব্যবসায় বা অন্যান্য ক্ষেত্রে সফলতা পান। এক্ষেত্রে উদ্যোক্তার ঝুঁকি নেওয়ার মানসিকতা তার মধ্যে অল্প বয়স থেকে লক্ষ করা যায়। তাই জন্মসূত্রে উদ্যোক্তার গুণাবলির অধিকারী এমন ব্যক্তিরাই হলেন জন্মগত উদ্যোক্তা।
5 views
Answered