1 Answers

মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এ যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রাচীন যুগ থেকে এ জনপদে বাঙালির একটি স্থায়ী আবাসভূমি গড়ে তোলার লালিত স্বপ্ন বাস্তবায়িত হয়। অবিভক্ত পাকিস্তান রাষ্ট্র প্রথম জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে এবং সেটিই ছিল শেষ নির্বাচন। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। কিন্তু পাকিস্তানি সামরিক সরকার বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর না করে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। এর চূড়ান্ত পরিণতি পাকিস্তানের ভাঙন। ১৯৭১ সালে ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়।

5 views

Related Questions