1 Answers

সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ও সর্বোচ্চ ক্ষমতা। এ ক্ষমতাবলে রাষ্ট্র অভ্যন্তরীণ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর প্রাধান্য বিস্তার করে ও নিয়ন্ত্রণ করে থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদা ভোগ করে থাকে। অন্যকোনো রাষ্ট্র একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না কিংবা হামলা করতে পারে না এ সার্বভৌম ক্ষমতাবলেই। সার্বভৌমত্ব হলো অবিভাজ্য, অহস্তান্তরযোগ্য ও চরম ক্ষমতা, যা ত্যাগ করা মানে রাষ্ট্রের বিলুপ্তি।

5 views

Related Questions