1 Answers
আমাদের নদীগুলো প্রবাহ হারালে দীর্ঘদিন ধরে নদীকে কেন্দ্র করে যেসব পেশার মানুষ জীবন-জীবিকা নির্বাহ করে থাকে তাদের জীবনে অভাব-অনটন নতুনভাবে সৃষ্টি হতে পারে। নদীর তীরে যেসব গাছপালা, বাগান বাড়ি, সবুজ বৃক্ষের সমারোহ গড়ে উঠেছে সেগুলো পানির অভাবে নষ্ট হয়ে যেতে পারে। তাতে মানুষ, মাছ, পশুপাখি ও গাছ-তরুলতার অস্তিত্ব বিপন্ন হতে পারে। এজন্য আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে। এর জন্য নদীতে নিয়মিত খনন করা, অপ্রয়োজনীয় বাঁধ, পুল কালভার্ট নির্মাণ না করা, পানির প্রবাহ ঠিক রাখার উদ্যোগ নিতে হবে।
4 views
Answered