1 Answers

আমাদের দেশে জনশক্তি গঠিত হতে পারছে না, কারণ আমরা আমাদের 'দশ আনা' জনশক্তিকে উপেক্ষা করে আসছি।

উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে লেখক সাম্যবাদী চেতনা এবং গণতন্ত্রের জন্য উপেক্ষিত শক্তির জাগরণের দিকটি তুলে ধরেছেন। উপেক্ষিত শক্তির উদ্বোধন বলতে লেখক পতিত, চণ্ডাল, ছোটলোকদের ঐক্যবদ্ধ মহাশক্তির যথার্থ মূল্যায়ন ও ব্যবহারকে বুঝিয়েছেন। দেশের ষোলো আনা শক্তির মধ্যে এই শ্রেণি-গোষ্ঠীর মধ্যে রয়েছে দশ আনা শক্তি। ফলে দশ আনা শক্তিকে কাজে না লাগিয়ে ছয় আনা শক্তিতে দেশের কল্যাণ ও উন্নতি সম্ভব হচ্ছে না। কাজেই বিশ্বসভায় নিজেদের আসন লাভ করতে হলে এই দশ আনা উপেক্ষিত শক্তির কোনো বিকল্প নেই। অথচ এদেশে তাদের পেছনে রেখে একদল অত্যাচারী নিজেদের স্বার্থরক্ষায় তাদেরকে উপেক্ষা ও নির্যাতন করে চলছে।

84 views Answered

Related Questions