1 Answers
জীবজগতের প্রতিটি প্রাণীর জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। বৃষ্টি থেকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও শীত ও গ্রীষ্মকালে পানির অভাব হলে জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। তাই সারা বছর পানির প্রাপ্তি, প্রবাহ ও বণ্টন নিশ্চিত করার জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি। পানির এ চাহিদায় পরিকল্পিত প্রাপ্যতা ও তার পরিকল্পিত ব্যবহারকে পানি সম্পদ ব্যবস্থাপনা বলে। জীবজগতের বিপর্যয় ও অস্তিত্ব বিপন্ন ঠেকাতে পানি সম্পদ ব্যবস্থাপনা অত্যাবশ্যক। খালবিলে বাঁধ দিয়ে, পরিকল্পিতভাবে পানি ধরে রেখে এর সুষ্ঠু ব্যবহার করা যায়।
4 views
Answered