1 Answers
সৌমিত্রের মধ্যে ধর্মের বাহ্য লক্ষণ কাজ করেছে। মনুসংহিতায় ধর্মের দশটি বাহ্য লক্ষণের কথা বলা হয়েছে। এসব গুণ যে ব্যক্তির মাঝে বিদ্যমান থাকে তিনিই প্রকৃত ধার্মিক। উদ্দীপকের সৌমিত্র অসৎ কাজ থেকে বিরত থাকে, কখনো কারও প্রতি রাগ প্রদর্শন করে না, এবং সকলে তাকে পছন্দ করে। তার মাঝে ধর্মের রাহ্য লক্ষণের সহিষ্ণুতা, ইন্দ্রিয়সংযম, শুদ্ধবুদ্ধি, ক্রোধহীনতা ইত্যাদি উপস্থিত। ধর্মের দশটি বাহ্য লক্ষণের মধ্যে রয়েছে- সহিষ্ণুতা, ক্ষমতা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয়সংযম, শুদ্ধবুদ্ধি, জ্ঞান, সত্য এবং ক্রোধহীনতা। নিজেকে অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য প্রয়োজন ইন্দ্রিয়সংযম। কেউ রাগ করলেও তার সাথে রাগ না দেখানো সহিষ্ণুতা এবং ক্রোধহীনতার পরিচায়ক। সর্বোপরি একজন শুদ্ধ বুদ্ধিসম্পন্ন মানুষই পারে উক্ত দুটি গুণের বহিঃপ্রকাশ ঘটাতে। সার্বিক আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের সৌমিত্রের মধ্যে ধর্মের উক্ত বাহ্য লক্ষণসমূহই কাজ করেছে।