1 Answers
জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান নবম।
ভূখন্ডের তুলনায় এদেশের জনসংখ্যার ঘনত্বও খুব বেশি। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি। বাংলাদেশের ভূপ্রকৃতি বৈচিত্র্যহীন হওয়াতে মোটামুটি সব জায়গায় জনবসতি রয়েছে। পার্বত্য এলাকা এবং সুন্দরবন অঞ্চলে জীবিকা সংস্থান কষ্টসাধ্য হওয়ায় এ দুটি অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব খুবই কম। সিলেটে চা শিল্পকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে। সমতল নদী অববাহিকা অঞ্চল উর্বর পলিমাটি দ্বারা সৃষ্টি হওয়ায় কৃষি আবাদ অনেকটা সহজসাধ্য। ফলে এ অঞ্চলে ঘন জনবসতি গড়ে উঠতে দেখা যায়। তাছাড়া যেসব স্থানে এগুলোর অনুশীলন ও চর্চার সুযোগ বেশি সেসব স্থানে জনবসতি স্বাভাবিক কারণেই বেশি। তাই বলা যায়, বাংলাদেশের সব জায়গায় মোটামুটি জনবসতি রয়েছে।
4 views
Answered