1 Answers
স্বল্প পুঁজি, নিজস্ব চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা হলো আত্মকর্মসংস্থান।
বাংলাদেশে জনসংখ্যা বেশি, এতে জনসংখ্যা বাড়ার সাথে সাথে কর্মসংস্থানের চাহিদা বাড়তে থাকে। কিন্তু চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের সংখ্যা বাড়ে না। আর ইচ্ছে করলেই চাকরির ব্যবস্থা করা যায় না। এজন্য কর্মহীন লোকের সংখ্যা বেড়ে যায়। এতে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চায়। কারণ, আত্মকর্মসংস্থানমূলক পেশায় আয়ের সম্ভাবনা বেশি। এতে স্বাধীন পেশা ও বেশিসংখ্যক কর্মসংস্থান তৈরিসহ প্রভৃতি সুবিধা আছে। তাই চাকরির বিকল্প পেশা হিসেবে তারা আত্মকর্মসংস্থানকে বেছে নেয়।
5 views
Answered