1 Answers

যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কাজে নিয়োজিত না হতে পারাই হলো বেকারত্ব। 

জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, অর্থনৈতিক অনগ্রসরতা এবং চাহিদার তুলনায় কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্য বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বাড়ছে। কোনো ব্যক্তি বেকার হলে তার পক্ষে পরিবারের ভরণপোষণসহ অন্যান্য আর্থিক খরচ মেটানো সম্ভব হয় না। বেকারত্বের ফলে শান্তি-শৃঙ্খলা, নৈতিকতা ও নিরাপত্তা বিঘ্নিত হয়। তাছাড়া অস্থিরতা ও সামাজিক অপরাধ বেড়ে যায়। তাই বেকারত্বকে সমাজে অভিশাপ হিসেবে বিবেচনা করা হয়।

4 views

Related Questions