1 Answers

মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব মাঙ্গলিক আচার-অনুষ্ঠানের বিধান দেওয়া হয়েছে তার মধ্যে নবান্ন অন্যতম। নবান্ন আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক সার্বজনীন উৎসব। নবান্ন শব্দের অর্থ নতুন ভাত। বার মাসের তের পার্বণের এটি একটি পার্বণ। হেমন্তকালের অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি ভাত, চালের গুঁড়া থেকে তৈরি নানা রকম পিঠা যেমন- পুলি পিঠা, পাঠিসাফটা পিঠা, দুধপুলি পিঠা, মালপোয়া পিঠা প্রভৃতি দিয়ে যে মাঙ্গলিক উৎসব করা হয় তারই নাম নবান্ন উৎসব। এটি ঋতুভিত্তিক অনুষ্ঠান। এ দিন শস্যের অধিষ্ঠাত্রী দেবী শ্রীশ্রীলক্ষ্মীর পূজা করা হয়।

5 views

Related Questions