1 Answers
আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করে তখন তাকে পরমাত্মা বলে। আত্মার অস্তিত্বের ফলেই জীব সচল হয়। জীবদেহের মধ্যে ঈশ্বর যখন আত্মারূপে অবস্থান করেন তখনই জীবদেহ চেতনাসম্পন্ন হয়। জীবের মধ্যে আত্মার এ অস্তিত্বের জানান দিয়ে অবস্থানকে বলা হয় জীবাত্মা। আবার জীবাত্মা যখন নিরাকার, নির্গুণ ও নিশ্চল অবস্থায় নিজের মধ্যে অবস্থান করে তখন সে পরমাত্মা বলে অভিহিত হয়। এ আত্মা ব্রহ্মময়। ব্রহ্ম সর্বব্যাপী। ব্রহ্মই পরমাত্মা।
6 views
Answered