1 Answers

একজন আদর্শ বিক্রয়কর্মী শারীরিক, মানসিক, নৈতিক প্রভৃতি গুণের অধিকারী হয়ে থাকেন।

বিক্রয়কর্মীর গুণাবলি একজন বিক্রয়কর্মীকে তার বাজে দক্ষ করে তোলে। ব্যবসায়ের সফলতা এবং ব্যর্থতা বিক্রয়কর্মীর কাজের দক্ষতার ওপর অনেকাংশে নির্ভর করে। বিক্রয়কর্মী তার গুণ এবং অর্জিত দক্ষতার দ্বারা ক্রেতাকে সরাসরি আকৃষ্ট করে থাকেন।

একজন বিক্রয়কর্মী সুদর্শন, সুস্বাস্থ্য, হাসি, বাচনভঙ্গির মাধ্যমে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করেন। শারীরিকভাবে আকর্ষণীয় বিক্রয় কর্মীর কথা, পণ্য উপস্থাপন ক্রেতাকে পণ্য কেনায় উদ্বুদ্ধ করে। অন্যদিকে, পেশার প্রতি আগ্রহ, পণ্য বিক্রয়ে আত্মবিশ্বাস, ধৈর্যশীলতা প্রভৃতি বিশ্রয়কর্মীর মানসিক গুণ। এসব গুণের মাধ্যমে বিক্রয়কর্মী কার্যক্ষেত্রে জটিলতা দূর করতে সক্ষম হন। নৈতিক গুণাবলি হলো পণ্য বিক্রি এবং কার্য ক্ষত্রে নীতিমালার অনুসরণ করা। একজন বিক্রয়কর্মী মার্জিত ব্যবহার, সততা ও বিশ্বস্ততা, মেলামেশার ক্ষমতার মাধ্যমে সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করার চেষ্টা করেন। এছাড়া ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিক্রয়কর্মী পণ্য বিক্রিতে আশাবাদী থাকেন। তাই বলা যায়, 'উল্লিখিত গুণাবলি একজন আদর্শ বিক্রয়কর্মীকে সফল হতে সহায়তা করে।

5 views

Related Questions