1 Answers
ম্যাক্সিমিলিয়ন একজন সাধু। তিনি ১৮৯৪ খ্রিষ্টাব্দে পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। ১৯০৭ খ্রিষ্টাব্দে তিনি ও তার ভাই সিদ্ধান্ত নিয়ে লাউয়ায় ফ্রান্সিসকান সংঘে যোগদান করেন। ১৯১৮ খ্রিষ্টাব্দে তিনি যাজক পদে অভিষিক্ত হয়ে পোল্যান্ডে ফিরে আসেন। তার পৌরহিত্য জীবনকালে ১৯৩০-১৯৩৬ খ্রিষ্টাব্দের মধ্যে তিনি কয়েকবার জাপানে যান এবং সন্ন্যাসীদের জন্য মঠ স্থাপন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অনেক ইহুদিকে তিনি আশ্রয় দেন। এ জন্য তাকে ১৯৪১ খ্রিষ্টাব্দের ১৭ই ফেব্রুয়ারি বন্দী করে জার্মানির কনসেনট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এখানে ১৯৪১ খ্রিষ্টাব্দের ১৪ই আগস্ট একজন অপরিচিত ব্যক্তির জীবনের পরিবর্তে স্বেচ্ছায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার এ মহৎ কাজের জন্য তিনি জগতে বিখ্যাত হয়ে আছেন। পোপ দ্বিতীয় জনপল ১০ই অক্টোবর ১৯৮২ খ্রিষ্টাব্দে তাকে ভালোবাসার জন্য শহীদ' এবং বর্তমান কঠিন সময়ে আমাদের প্রতিপালক সাধু' বলে ঘোষণা দেন।