1 Answers
ব্যক্তিস্বাতন্ত্র বলতে আমরা বুঝি ব্যক্তি ও ব্যক্তিত্বের ভিন্নতা। আমরা ঈশ্বরের একক ও অনন্য সৃষ্টি, ব্যক্তিস্বাতন্ত্রের মাধ্যমেই তা প্রমাণিত হয়। নিচে ব্যক্তিস্বাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
শারীরিক গঠন ও আকৃতিগত পার্থক্য: পৃথিবীর একটি বিস্ময়কর • বিষয় হলো মানুষের মধ্যে কেউ কারও মতো নয়। একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া, এমনকি যমজ ভাইবোন হলেও একজন অন্যজনের মতো নয়। দেখতে একই রকম হলেও কোনো না কোনো দিকে কিছুটা ভিন্নতা আছেই। মানুষের ব্যক্তিস্বাতন্ত্রের প্রথম বৈশিষ্ট্যই হলো শারীরিক গঠন ও আকৃতিগত দিক।
আত্মপরিচয়: প্রত্যেক মানুষের আত্মপরিচয় রয়েছে। তার নিজের নাম, ঠিকানা, পেশা, পিতামাতা, আত্মীয়স্বজন ও বংশপরিচয়। এগুলোর মধ্য দিয়েও তার ব্যক্তিস্বাতন্ত্রের দিক প্রকাশিত হয়।
অনেক সময় একই প্রতিষ্ঠানে দুজন শিক্ষার্থীর একই নাম হলেও তাদের রোল নম্বর দিয়ে আলাদাভাবে চিহ্নিত করা হয়। তবে যে করেই হোক, মানুষ কোনো না কোনোভাবে তার আলাদা অস্তিত্ব প্রকাশ করে থাকে।