1 Answers

বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য বোঝাতে কবি এখানে কৈবর্ত বিদ্রোহের কথা উল্লেখ করেছেন। 

আনুমানিক ১০৭০-১০৭৭ খ্রিষ্টাব্দে মহীপালের বিরুদ্ধে অনন্ত-সামন্ত-চক্র মিলিত হয়ে যে বিদ্রোহ করেন তা-ই আমাদের ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে খ্যাত। এই বিদ্রোহের নেতা ছিলেন কৈবর্ত সম্প্রদায়ের দিব্য বা দিব্বোক। মূলত বাঙালিরা কোনো দিন অন্যায়- অত্যাচার মেনে নেয়নি, অন্যায়ের বিরুদ্ধে যুগে যুগে বিদ্রোহ করেছে। বাঙালির বিদ্রোহের এই ঐতিহ্য বোঝাতে কবি কৈবর্ত বিদ্রোহের কথা উল্লেখ করেছেন।

5 views

Related Questions