1 Answers
'তবু এই টাকাকে যাবে না ছোঁয়া'- কারণ তা অন্যের টাকা, রানার কেবল তা পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত।
'রানার' কবিতার রানার খবরের বোঝা কাঁধে শহরের পথে ছুটে চলে। তার কাঁধে খবরের সঙ্গে টাকার বোঝাও থাকে। সে জানে যে তার কাছে টাকা আছে। কিন্তু সেই টাকা সে ছুঁয়ে দেখতে পারে না। অভাবের কারণে তার কাছে পৃথিবীটা কালো ধোঁয়ার মতো মনে হয়। তবু সে ছুটে চলে। পথে দস্যু অপেক্ষা সূর্য ওঠার ভয় তার কাছে বেশি। ভোর হওয়ার আগেই তাকে সেসব চিঠি আর টাকার বোঝা শহরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রানার অক্লান্ত পরিশ্রম করে। অথচ তার পারিশ্রমিক অতি সামান্য। সেই সামান্য টাকায় তার জীবনের সব রাত মালিক-মহাজনরা কিনে নিয়েছেন।
4 views
Answered