1 Answers
'বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে।' লাইনটি দিয়ে শিক্ষার আসল উদ্দেশ্য কী তা উপলব্ধি করতে না পারলে বেশিরভাগ লোক যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই থেকে যাবে এ বিষয়টি বোঝানো হয়েছে।
অধিকাংশ লোকই শিক্ষাকে জীবনধারণের উপায় মনে করে। তারা মনে করে, অর্থসাধনাই জীবনসাধনা। অথচ অর্থসাধনাই জীবনের সব নয়- এ উপলব্ধি না থাকলে মানুষ জীবনে সোনা ফলাতে পারে না। এতে করে বেশিরভাগ মানুষ শিক্ষার সুফল থেকে বঞ্চিত থেকে যায়। লেখক এ বিষয়টি নির্দেশ করতেই অর্থসাধনাকারীদের উদ্দেশ করে বলেছেন, তারা যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই থেকে যাবে।
5 views
Answered