1 Answers

জানা থেকে অজানায় যাওয়ার উল্লম্ফনকে বলে আরোহমূলক  লম্ফ। জানা ঘটনাকে ভিত্তি করে অজানা ঘটনায়, বিশেষ থেকে সামান্যে অথবা কম ব্যাপক থেকে আধিক ব্যাপক বাক্যে উত্তরণের প্রক্রিয়াকে আরোহমূলক লম্ফ বা অনির্দিষ্ট যাত্রাও বলে। যেমন: ম্যালেরিয়া রোগে অক্রান্ত কয়েকজন রোগীর দৃষ্টান্ত নিরীক্ষণ করে দেখা গেল যে আক্রান্ত হওয়ার পূর্বে, প্রত্যেককে এনোফিলিস মশা দংশন করেছিল। এরূপ অবস্থায় কতিপয় দৃষ্টান্ত জ্ঞানের উপর ভিত্তি করে আমরা একটি লম্ফ দিয়ে জ্ঞাত ও অজ্ঞাত সব দৃষ্টান্ত সম্বন্ধে সকল ক্ষেত্রেই এনোফিলিস মশার দংশনই ম্যালেরিয়া রোগের কারণ এ সার্বিক সিদ্ধান্ত অনুমান করি।

4 views

Related Questions