1 Answers

সূর্য ওঠার আগেই খবরের বোঝা শহরে পৌঁছে দিতে হবে বলে রানার সূর্য ওঠাকে ভয় পায়।

'রানার' কবিতায় শ্রমজীবী মানুষের প্রতিনিধি রানার একজন দায়িত্বশীল মানুষ। সে তার দায়িত্বের প্রতি যত্নশীল। অন্ধকার রাতে রানার লণ্ঠন হাতে ঘণ্টা বাজাতে বাজাতে ছুটে চলে। তার কাঁধে থাকে চিঠিপত্রের বোঝা, টাকার বোঝা, মূল্যবান জিনিসপত্র। নির্জন রাতে দুর্গম ও বন্ধুর পথে দস্যুর ভয় থাকে। রানার রাতের আঁধার কেটে, অন্ধকারে দস্যুর ভয় উপেক্ষা করে ছুটে চলে। কারণ এই ভয়ের চেয়েও তার মনে কাজ করে সূর্য ওঠার ভয়। কারণ দস্যুর ভয় অপেক্ষা দায়িত্বের বোঝা নিয়ে রানারকে সূর্য ওঠার আগেই শহরে পৌঁছতে হবে- এই ভয় তার কাছে বড় হয়ে ওঠে। এ কারণেই রানার সূর্য ওঠাকে ভয় পায়।

6 views

Related Questions