1 Answers

উদ্দীপকের আলম সাহেব 'আশা' কবিতার বিত্তসুখের ভাবনায় কাতর মানুষের প্রতিনিধিত্ব করে। 

সুখ একটি আপেক্ষিক বিষয়। অর্থ-বিত্তের লোভে নিজেকে সবসময় ব্যস্ত রেখে সুখী হওয়া যায় না। নির্লোভ ও নির্ভাবনাময় জীবনই সুখের জীবন। আর তা অর্জন করলে মানবকল্যাণে আত্মনিয়োগের মানসিকতা অর্জন করতে হয়।

উদ্দীপকের আলম সাহেব একজন ব্যবসায়ী। তিনি অর্থবিত্তের ভাবনায় অস্থির থাকেন। তার ব্যবসায় প্রতিষ্ঠানে শ্রমিকদের অসন্তোষ চলায় ব্যবসায়ে মন্দা দেখা দিয়েছে। দুশ্চিন্তায় তার রক্তচাপ বৃদ্ধি পেয়েছে। তিনি নিজেকে নিয়ে ব্যস্ত, অন্যের সুখ-দুঃখ নিয়ে চিন্তা করার অবসর তার নেই। উদ্দীপকের আলম সাহেবের এই অস্থিরতা 'আশা' কবিতায় প্রতিফলিত বিত্তসুখের দুর্ভাবনায় থাকা মানুষের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারা সামান্য নিয়ে তুষ্ট থাকে না। সুখের জন্য অনেক অর্থ-সম্পদ গড়ে তোলার লোভে আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। বিত্তসুখের দুর্ভাবনায় জীবনপাত করে। উদ্দীপকের আলম সাহেবও তার কারখানায় শ্রমিক অসন্তোষ, ব্যবসায়ে মন্দা এসবের চিন্তায় ঘুমাতে পারেন না। এভাবে উদ্দীপকের আলম সাহেব 'আশা' কবিতায় প্রতিফলিত বিত্তসুখের দুর্ভাবনাময় জীবনের অধিকারী মানুষের প্রতিনিধি।

4 views

Related Questions