1 Answers
'দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ' বলতে কবি নিজের মাতৃভাষায় শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হওয়াকে বুঝিয়েছেন।
'বঙ্গবাণী' কবিতায় কবি আবদুল হাকিম মাতৃভাষাকে মানুষের অনুভূতি প্রকাশের প্রধান মাধ্যম হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর কাছে মাতৃভাষাই শ্রেষ্ঠ, এ ভাষাই তাঁর ভাব প্রকাশ, সাহিত্য রচনার সর্বোৎকৃষ্ট মাধ্যম। আরবি, ফারসি ভাষায় প্রতি তাঁর কোনো বিদ্বেষ নেই। কিন্তু ঐসব ভাষায় জ্ঞানচর্চা করা সাধারণের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। এ ক্ষেত্রে যদি দেশি ভাষায় অর্থাৎ নিজের মাতৃভাষায় শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান চর্চার ব্যবস্থা করা যায় তাহলে তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে বলে কবি বিশ্বাস করেন। কবি মনে করেন, মাতৃভাষার মাধ্যমেই মানুষের মনের তীব্র আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করে। প্রশ্নোক্ত লাইনটিতে কবি এটিই বোঝাতে চেয়েছেন।