1 Answers

প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে জায়গাটির ভয়ংকর অবস্থা নির্দেশ করা হয়েছে। জায়গাটিকে ভয়ংকর বলার কারণ হচ্ছে সেখানে ম্যালেরিয়ায় মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার।

চাকরিসূত্রে লেখকের বাবাকে বদলি হয়ে জগদলে যেতে হয়েছিল। সেখানে লেখকের জ্বর আসায় বাবা-মা দুজনেরই মুখ শুকিয়ে গেল। সেই সময়ে এই অঞ্চলে ম্যালেরিয়ার প্রকোপ ছিল। একবার কাউকে ধরলে তার জীবনীশক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত। তখন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার। তাই ম্যালেরিয়ার ভয়ে লেখকের বাবা এই ভয়ংকর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা-তদবির করতে লাগলেন।

4 views

Related Questions