1 Answers

অন্বয়ী পদ্ধতিতে কারণ থেকে কার্যে গমন করা যায়। যেমন: প্রায়ই এ কথা বলা হয়, "আকাশ মেঘাচ্ছন্ন, অতএব বৃষ্টি হবে।” কেননা আমরা নিরীক্ষণের অভিজ্ঞতা থেকে দেখেছি, যখনই বৃষ্টি হয়েছে, তার আগে সর্বদা আকাশ মেঘাচ্ছা দেখা গেছে। বস্তুত বৃষ্টি হওয়ার ঐ দৃষ্টান্তগুলোতে অন্য সব বিষয়ে পার্থক্য থাকলেও বৃষ্টির পূর্বে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বিষয়টি একটি অন্বয় বা মিলের সাধারণ অবস্থা। কাজেই এ থেকে আমরা সিদ্ধান্ত নিই 'আকাশ মেঘাচ্ছন্ন থাকা' (কারণ) ও 'বৃষ্টি হওয়া' (কার্য) এ দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্বন্ধ আছে।

4 views

Related Questions