1 Answers
পরিবেশ পরিচ্ছন্ন থাকলে পবিত্র ও নির্মল জীবনযাপন করা যায়।
আমাদের চারপাশে যা কিছু রয়েছে সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য। পরিবেশ পরিচ্ছন্ন না থাকলে পবিত্র ও নির্মল জীবনযাপন করা সম্ভব নয়।
যেখানে-সেখানে কফ-থুথু, মলমূত্র ফেললে পরিবেশ নোংরা হয়। বিভিন্ন উচ্ছিষ্ট, ময়লা-আবর্জনা, রাসায়নিক বর্জ্য ডাস্টবিনে না ফেলে রাস্তাঘাটে ফেলা উচিত নয়। এতে নানারকম রোগজীবাণু জন্মে পরিবেশের ক্ষতি করে। ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি।
পানি ও বায়ু পরিবেশের অন্যতম উপাদান। এ দুটো মানবজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং পানি ও বায়ু সবসময় বিশুদ্ধ রাখা দরকার। পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সুস্থ থাকতে সহায়তা করে। পরিবেশ পরিচ্ছন্ন থাকলে রোগ-জীবাণু ছড়াবে না ফলে মানুষ অসুস্থ কম হবে। কল্পনা হাত না ধুয়ে খাওয়া খেতে বসে। অর্থাৎ সে পরিচ্ছন্নতা অবলম্বন করে না। আর অপরিচ্ছন্ন থাকলে সে উক্ত সমস্যায় পড়তে পারে। তাই কল্পনার উচিত নিজে পরিচ্ছন্ন থাকা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা।