1 Answers

উদ্দীপকে 'একাত্তরের দিনগুলি' রচনার দেশমাতৃকার মুক্তির জন্য এদেশের মুক্তিযোদ্ধাদের দৃঢ় মনোবল নিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার দিকটি প্রতিফলিত হয়েছে।

একাত্তরের মুক্তিযুদ্ধে এদেশের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী তাদের ওপর আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করলেও শেষ পর্যন্ত টিকতে পারেনি। এদেশের মানুষের দৃঢ় মনোবল, গেরিলা আক্রমণ ও আত্মত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে।

উদ্দীপকে শত্রুর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রাণপণ যুদ্ধ করার মূল উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এখানে ক্যাম্প কমান্ডারের প্রশ্নের উত্তরে গেরিলা যোদ্ধারা তাঁদের যুদ্ধের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন। তাঁরা জানান যে দেশমাতাকে বাঁচাতে তারা যুদ্ধ করছেন। উদ্দীপকে প্রতিফলিত মুক্তিযোদ্ধাদের এই উদ্দেশ্যটি 'এব গত্তরের দিনগুলি' রচনায় প্রতিফলিত 'মুক্তিযোদ্ধাদের যুদ্ধের উদ্দেশ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানেও মুক্তিযোদ্ধারা ঢাকা শহরকে শত্রুমুক্ত করার জন্য শত্রুদের বিরুদ্ধে গেরিলা হামলা চালিয়েছেন। তাঁরা শত্রুর দুর্ভেদ্য প্রাচীর ভেঙে দিয়ে এদেশের মানুষের মাঝে দেশের স্বাধীনতা অর্জনের বিশ্বাস ফিরিয়ে এনেছেন। তাদের সামনেও প্রিয়জনের রক্তাক্ত মুখ ভেসে উঠেছে। তাই শত্রুনিধনের অভিযানে তাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও পিছপা হননি।

4 views

Related Questions