1 Answers

দেশমাতৃকার প্রয়োজনে সাড়া দেওয়ার দিক দিয়ে উদ্দীপকের মায়ের সন্তান 'একাত্তরের দিনগুলি' স্মৃতিচারণমূলক রচনার রুমীর সঙ্গে তুলনীয়। 

বাঙালির জাতীয় জীবনে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ অধ্যায়। ভাষা আন্দোলনের পথ ধরে বাঙালির স্বাধীন দেশের স্বপ্ন বাস্তবে রূপ লাভ করেছিল। ভাষা আন্দোলনে মায়ের ভাষাকে রক্ষা করার জন্য তরুণরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, মুক্তিযুদ্ধেও তাঁরা একইভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চেতনা এক ও অভিন্ন।

উদ্দীপকটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি কবিতার অংশবিশেষ। মা অনেক দিন যাবৎ অপেক্ষা করলেও ভাষা আন্দোলনে অংশ নেওয়ার কারণে তার ছেলে বাড়িতে আসতে পারেন না। মায়ের সেই চিঠি বুক পকেটে নিয়েই তিনি আন্দোলনে শহিদ হন। অন্যদিকে 'একাত্তরের দিনগুলি' রচনার রুমী দেশমাতৃকার চরম দুর্যোগে প্রাণ বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেয়। সে পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়লেও মার্সি পিটিশন করে প্রাণভিক্ষা চাওয়া হয়নি। দেশের জন্য উদ্দীপকের সেই সন্তানের মতো অকাতরে নিজের প্রাণ উৎসর্গ করতে কুণ্ঠিত হয়নি রুমী। তাই বলা যায়, দেশের প্রয়োজনে প্রাণ উৎসর্গ করার দিক দিয়ে উদ্দীপকের সন্তান রুমীর সঙ্গে তুলনীয়।

5 views

Related Questions