1 Answers
আবদুর রহমানের অতিকায় দৈহিক গঠনের জন্য লেখক তার সম্পর্কে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
'প্রবাস বন্ধু' রচনায় আবদুর রহমানের উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি। তার দুই হাত হাঁটু পর্যন্ত নামানো এবং আঙুলগুলোকে মনে হয় দুই কাঁদি মর্তমান কলা হয়ে ঝুলে আছে। দুই পা তার ডিঙি নৌকার সাইজ। তার এ কান ও কান জোড়া মুখ- হ্যাঁ করলে চওড়াচওড়ি কলা গিলতে পারে। এবড়োথেবড়ো নাক- কপাল নেই। তার এই শারীরিক বৈশিষ্ট্য যেন দানবীয়। আর এ কারণেই লেখক আবদুর রহমান সম্পর্কে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
6 views
Answered